বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ

বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ

আপন নিউজঃ কলাপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ১২৭ জন সুবিধাবঞ্চিত পুরুষের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানিক আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ‘পরিবর্তন প্রকল্প’র আওতায় উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। ৪০ জনকে সেলাই মেশিন এবং ৮৭ জনকে ২টি করে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মারুফ বিল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

আসাদুজ্জামান খান বলেন, “এলাকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসনীয়। আশা করি এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের অর্থনৈতিক উন্নয়ন হবে।”

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকার মানুষের জীবিকা পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। বিকল্প জীবিকায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম অফিসার পায়েল দাস, জেন্ডার অফিসার মাহমুদা মুক্তা, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস, ফিল্ড অফিসার ডনি মল্লিক, হিসাবরক্ষক বাদল বালা, জুনিয়র কনসালটেন্ট ক্লেমেন্ট জয় সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিগণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!