মি’ছি’লের প্রস্তুতি সভা; আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রে-প্তা’র | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
মি’ছি’লের প্রস্তুতি সভা; আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রে-প্তা’র

মি’ছি’লের প্রস্তুতি সভা; আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রে-প্তা’র

আমতলী প্রতিনিধিঃ মিছিলের প্রস্তুতি সভার অভিযোগে আমতলী পৌর যুবলীগ সভাপতি বরগুনা জেলা পরিষদ সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে পৌরসভার ওয়াবদা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ কিছু নেতাকর্মী নিয়ে শহরের ওয়াবদা এলাকার একটি বাসায় মিছিলের প্রস্তুতি সভা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ওয়াবদা এলাকায় অভিযান চালায়। এ সময় পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ, নিষিদ্ধ ঘোষিত আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান হাসিব ও সদস্য মিরাজ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনজনকে আটক করায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আটক আতঙ্ক বিরাজ করছে।

আমতলী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খাঁন বলেন, অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। হয়রানী করতেই মিথ্যা অভিযোগে তাকেসহ তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে কোন মামলা নেই।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মিছিলের প্রস্তুতির সভার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল এদের আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!