গলাচিপায় খাজনা তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং-ঘ’র্ষ, ককটেল বি’স্ফো’রণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
গলাচিপায় খাজনা তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং-ঘ’র্ষ, ককটেল বি’স্ফো’রণ

গলাচিপায় খাজনা তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং-ঘ’র্ষ, ককটেল বি’স্ফো’রণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে খাজনা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই বাজার এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং রণক্ষেত্রে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাজনা তোলার অধিকার নিয়ে দ্বন্দ্বে জড়ায় বিএনপির দুটি গ্রুপ। এক পর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ চলাকালে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে এলাকায় পৃথক মিছিলও বের করে।

ঘটনার বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা বলেন, “বাজার ইজারার বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। তাই সরকারি নিয়ম অনুযায়ী তহসিলদার ও চৌকিদারের মাধ্যমে খাজনা আদায় করা হবে।” পাশাপাশি তিনি দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!