আমার দেশ সম্পাদক’র বি-রু’দ্ধে দায়ের করা ষ’ড়’য’ন্ত্র মূলক মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবীতে মা-ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
আমার দেশ সম্পাদক’র বি-রু’দ্ধে দায়ের করা ষ’ড়’য’ন্ত্র মূলক মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবীতে মা-ন’ব’ব’ন্ধ’ন

আমার দেশ সম্পাদক’র বি-রু’দ্ধে দায়ের করা ষ’ড়’য’ন্ত্র মূলক মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবীতে মা-ন’ব’ব’ন্ধ’ন

আপন নিউজঃ দেশের পাঠক প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার জননন্দিত সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার, দোষীদের শাস্তি নিশ্চিত করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন ও সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয় প্রমূখ। বক্তারা বলেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা-মামলা কোন

ঘটনা নয়। মাহমুদুর রহমান এদেশের একজন অকুতোভয় মজলুম প্রকাশক, সম্পাদক ও কলামিস্ট। তার উপরে বারবার হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কারা ভোগ করতে হয়েছে। এমনকি তার সম্পাদনাধীন পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আমার দেশকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তার কন্ঠ রোধ করতেই কলমকে থামাতে এই মামলার অবতারণা। আমরা সারাদেশের গণমাধ্যমকর্মীরা মাহামুদুর রহমানের সাথে রয়েছি। কার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে আরো কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছি।

আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন, কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিকের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারন মানুষ অংশগ্রহণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!