রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীর উত্তর গেন্ডামারায় বিলের খাল খননের দাবি কৃষকের

তালতলীর উত্তর গেন্ডামারায় বিলের খাল খননের দাবি কৃষকের

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ছোটবাগী ইউনিয়নের উত্তর গেন্ডামারা বিলের খাল খননের দাবীতে কৃষকরা মানববন্ধন করেছে। শুক্রবার বিলের খাল পাড়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে শতাধিক কৃষক অংশ নেয়।

জানাগেছে, তালতলী উপজেলার উত্তর গেন্ডামারা বিলের খাল গত ২০ বছরে খনন না করায় ভরাট হয়ে গেছে। শুকনো মৌসুমী খালের পানি শুকিয়ে যায়। এতে কৃষকরা বোরো ধান আবাদ করতে পানি পায়না। ফলে তারা বোরো আবাদ করতে পারছে না। এছাড়াও বর্ষার মৌসুমে পানি থাকলেও তা কচুরীপানা ও আগাছায় ভরপুর হয়ে যায়। ফলে কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের কৃষি উৎপাদনের জন‌্য দ্রুত এ খাল খনন করা প্রয়োজন। এ খান খননের দাবীকে শুক্রবার সকালে কৃষকরা মানববন্ধন করেছে। ঘন্টাব‌্যাপী মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেয়।

কৃষক খলিলুর রহমান, আব্দুল কাদের ও দেলোয়ার আকন বলেন, খালটি এক সময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে। শুকনো মৌসুমে খাল শুকিয়ে যায়। ফলে বোরো ধান আবাদ করতে পারছি না। দ্রুত এ খালটি খননের দাবী জানান তারা।

কৃষক আব্দুল মজিদ বলেন , এ খাল খনন না করলে, এলাকার কৃষকরা দুর্ভিক্ষের মুখে পড়বো। এ খাল খননের জন‌্য প্রশাসনের কাছে দাবী জানাই।

কৃষক মোঃ সুলতান হাওলাদার বলেন, খালে পানি না থাকায় এলাকার শতাধিক কৃষক পানির কষ্টে আছে। এ খাল এখনই খনন করতে হবে। নইলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। ফলে এলাকার কৃষকদের অফুরান্ত ক্ষতি হবে। যা পোষানো সম্ভব না।

কৃষক আব্দুল কাদের বলেন , জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। সেচের পানি ছাড়া চাষ করা অসম্ভব। খালে পানি নাই, তাই জমি সেচ দিতে পারছি না।

তালতলী উপজেলা কৃষি অফিসার মোঃ আবু জাফর বলেন, উত্তর গেন্ডামারা বিলের খাল খনন করা খুবই প্রয়োজন। ওই খালে পানি নেই। ফলে কৃষকরা জমি চাষাবাদ করতে পারছে না

তালতলী উপজেলা নিবাহী অফিসার উম্মে সালমা বলেন, জমির সেচের পানি সংঙ্কট সমাধানে ওই খাল খননের উদ‌্যোগ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!