সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
“আমরা কলাপাড়াবাসী” সংগঠনের নির্বাচনে সভাপতি সাকিব, সম্পাদক হেমায়েত

“আমরা কলাপাড়াবাসী” সংগঠনের নির্বাচনে সভাপতি সাকিব, সম্পাদক হেমায়েত

আপন নিউজঃ কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কলাপাড়াবাসী”র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ নির্বাচন হয়।

সভাপতি পদে নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক পদে হেমায়েত উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদে রাফসান ইসলাম রিমন, সহ-সভাপতি পদে রেদোয়ান ইসলাম, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান মেহেদী, দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর হোসেন (২৭) ও মেহেদী হাসান রাতুল (৪২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে মৈনুল হাসান নীরব, (৩২) মোঃ জায়েদ তালুকদার (৩৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ হোসেন (২৯) মোঃ হাসিব (৪০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মোঃ ইব্রাহিম (৩৩) অহিদুজ্জামান (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ সম্পাদক পদে সাওন জোমাদ্দার (৩২) সাব্বির সিকদার (৩৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া রিয়া (৩০), রিক্তা ইসলাম (৩৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল খান কাবুল, নির্বাচন কমিশনার মিলন কর্মকার রাজু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান সুজন মৃধা প্রিজাইডিং অফিসার কামাল হোসেন রনি, পোলিং অফিসার নেছার উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!