কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

আপন নিউজঃ কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম প্রতিনিধিদের করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট’র সহযোগীতায় এনজিও ওয়েব ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।

কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।

ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তারের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। কর্মশালায় ২০ জন গনমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করে গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!