কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আ-গু’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আ-গু’ন

কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আ-গু’ন

আপন নিউজঃ কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয় টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!