কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ

কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ও ধানখালীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা চেয়ারম্যান হিসেবে থাকছেন না। ইউনিয়ন দু’টিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

এর ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে থাকছেন না। খবরটি নিয়ে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!