পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন বাদল মাতুব্বর – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন বাদল মাতুব্বর

পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন বাদল মাতুব্বর

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক (পিভি) মাধ্যমিক বিদ্যালয়ের অন্তবর্তীকালীন (এডহক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মো. নাজমুল আলম (বাদল মাতুব্বর) নির্বাচিত হয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আজ ২৮ ডিসেম্বর তার সভাপতি পদে চূড়ান্ত নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়।

মো. নাজমুল আলম কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. নাজমুল আলম (বাদল মাতুব্বর) দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন,”আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সব ধরনের প্রয়াস চালিয়ে যাব। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে চাই।”

স্থানীয় অভিভাবক মহল এবং বিদ্যালয় সংশ্লিষ্টরা তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!