কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত

কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত

আপন নিউজঃ জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে কলাপাড়ায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরের এতিমখানায় চৌকি আদালত এলাকায় আয়োজিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই” -এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও কলাপাড়া চৌকি আদালত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়, সহকারী জজ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম এবং কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পরিচালিত স্বপ্ন সারথি দলের আহ্বায়ক কৈরবী ইসলাম, ব্রাকের এম এ হান্নান ম্যানেজার (দাবী) রিপন চন্দ্র দাস অফিসার (সেলপ) সহ অন্যান্য আইনজীবী ও কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে সাধারণ মানুষের মাঝে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!