আমতলীতে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না; বজ্রপাতে মাঠেই নারী নি’হ’ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না; বজ্রপাতে মাঠেই নারী নি’হ’ত

আমতলীতে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না; বজ্রপাতে মাঠেই নারী নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ মাঠ থেকে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না দুই সন্তানের জননী পোলেনুরের (২৫)। বজ্রপাতে মাঠেই নিহত হয়েছেন তিনি। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে মা গোল ভানু মাঠে ডাল তুলতেছিল। ওই ডালের আটি বাড়ী আনতে মাঠে যায় পোলেনুর। আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে পোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। পোলেনুরের স্বামীর নাম শামীম মৃধা। তার বাড়ী একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় রিমন বলেন, মাঠে ডালের আটি আনতে গিয়ে বজ্রপাতে পোলেনুর নিহত হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!