কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে পৌর শহর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশিদ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী মোঃ হারুন এবং সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নসু, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল দেওয়ান ও পৌর শ্রমিকদলের সভাপতি নাসির মোল্লা মিন্টু।

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক সমাজকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!