সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সড়ক দু’র্ঘট’না’য় আ’হ’ত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার

কলাপাড়ায় সড়ক দু’র্ঘট’না’য় আ’হ’ত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার

আপন নিউজঃ শুক্রবার (০২ মে) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া বিশ কানি রাস্তার মাথায় আমতলী-কুয়াকাটা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাহিন্দ্র আমতলী থেকে কলাপাড়ার দিকে আসার পথে মহাসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মাহিন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ রুহুল আমিন (৪৫), পিতা লাল মিয়া গাজী, চম্পাপুর ইউনিয়ন গুরুতর আহত হন। তাঁর নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশালে রেফার করেন।

এছাড়া মাহিন্দ্রতে থাকা যাত্রী মোসাঃ তানিয়া (৪৫), মোঃ ইদ্রিস মৃধা (৪৫), মোঃ আল-আমিন (৩৫) এবং মোঃ দুলাল আকন (৩৮) আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ছুটে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!