আমতলীতে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ-হ’ত-১০ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
আমতলীতে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ-হ’ত-১০

আমতলীতে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ-হ’ত-১০

আমতলী প্রতিনিধিঃ বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম, পটুয়াখালী মেডিকেল কলেজ ও আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ধর্মনারায়ণ গ্রামে শুক্রবার সন্ধ্যায়।

জানাগেছে, সৈদি আরব প্রবাসী নজরুল গাজী ও মাদ্রাসা শিক্ষক আলতাফ গাজী চাচাতো ভাই। এদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমিতে নজরুল গাজীর স্ত্রী নাসিমা বেগম ও ভাতিজা রাসেল গাজী পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। ওই পাকা ভবন নির্মাণে বাঁধা দেয় আলতাফ গাজীর ও তার লোকজন। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী ওবায়দুল ইসলাম (১৭), তারেক হাসান (১৮), ফয়সালকে (১৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাসেল গাজী (২৮), নাসিমা বেগম (৩০), শরভানু (৬৫), সোহরাফ আলীকে (৫৫) বরিশাল শেবাচিম হাসপাতালে এবং পুতুল (৪০), সাইদুল ইসলাম (২৪) ও মাইনুলকে (১৬) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত এসএসসি পরীক্ষা ওবায়দুল ইসলাম বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে রাসেল গাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।

আহত নাসিমা বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমি আমার জমিতে পাকা ভবন নির্মাণ করতেছিলাম। আলতাফ গাজী ভাড়াটে সন্ত্রাসী এনে আমার নির্মাণাধীণ ভবন ভেঙ্গে ফেলেছে। এতে বাঁধা দিলে আমাকেসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

আলতাফ গাজী বলেন, আমার জমিতে জোরপুর্বক নজরুল গাজীর স্ত্রী নাসিমা বেগম ও ভাতিজা রাসেল গাজী পাকা ভবন নির্মাণ করতেছিল। আমি ও আমার লোকজন এতে বাঁধা দেয়ায় আমার পক্ষের চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!