কলাপাড়ায় অ’বৈ’ধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় অ’বৈ’ধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা

কলাপাড়ায় অ’বৈ’ধ পুকুর খননে বসতবাড়ি ধ্বসের আশঙ্কা

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে এক বসতবাড়ি ধ্বসের মুখে। অভিযোগ উঠেছে, স্থানীয় মোঃ কুদ্দুস হাং এর বিরুদ্ধে। তিনি প্রতিবেশী মোঃ ইব্রাহিম মাতুব্বর ছগিরের জমির সীমানা ঘেঁষে অবৈধভাবে গভীর পুকুর খনন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ইব্রাহিম মাতুব্বর জানান, ২০১৭ সালে তিনি ও তার ভাই অমিতাভ ও অজিতাভের নিকট হতে সোনাতলা মৌজার এস.এ ২১৩ খতিয়ানের বিভিন্ন দাগ হইতে ০.৭০ শতাংশ জমি সাব কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে বসতঘর নির্মাণ করে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন।

তবে প্রতিবেশী কুদ্দুস হাং একই খতিয়ান হতে জমি ক্রয় করে তার জমির পাশে গভীরভাবে পুকুর খনন শুরু করে। এতে বর্ষার পানি ও প্রাকৃতিক কারণে ইব্রাহিমের ঘরের মাটি ধসে পড়ে কুদ্দুসের পুকুরে চলে যায়। ইতোমধ্যে তার দুটি টিনের ঘর ও বিল্ডিংয়ের পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ইব্রাহিম।

স্থানীয়দের মধ্যস্থতায় একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা হলেও বিবাদী কারো কথাই শোনেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি কুদ্দুস হাং বিভিন্ন সময় হুমকি দিয়ে বলে, “বিল্ডিং আমার হাত দিয়া ভাংতে হইবে না, এমনিতেই ভাঙি যাইবে।”

এ ঘটনার পর শুক্রবার জুমার নামাজের সময় এলাকার মুসল্লিগণের উপস্থিতিতে অভিযোগ উত্থাপন করা হলে খানকার মজলিস বসানোর সিদ্ধান্ত হয়। তবে কুদ্দুসের একগুঁয়েমির কারণে আলোচনা ব্যর্থ হয় এবং স্থানীয়রা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

ইব্রাহিম মাতুব্বর স্থানীয় প্রশাসনের কাছে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!