আমতলীতে চিকিৎসকের বাড়ীতে ডা-কা’তি | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
আমতলীতে চিকিৎসকের বাড়ীতে ডা-কা’তি

আমতলীতে চিকিৎসকের বাড়ীতে ডা-কা’তি

আমতলী প্রতিনিধিঃ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার গ্রামের বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ দের লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে। সোমবার সকালে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার বৃদ্ধ বাবা মোঃ রফিক মৃধা, মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিধি আমতলীর গ্রামের বাড়ী পুর্ব চিলায় বসবাস করেন। তার বাবা গত ২৯ এপ্রিল হজ্বের যান। ওই সুযোগে রবিবার দিবাগত গভীর রাতে তার বাড়ীর পাকা ভবনের গ্রীল কেটে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ভিতরে প্রবেশ করে। তারা তার মা ও ফুফুকে বেঁধে মারধর করে। পরে তারা ঘরের আলমিরা ভেঙ্গে তছনছ করে এবং চার ভরি স্বর্নালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধা বলেন, আমার বাবা হজ্বে গেছেন। বাড়ীতে মা ও ফুফু ছিল। রবিবার দিবাগত গভীর রাতে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা মা ও ফুফুকে বেঁধে মারধর করে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!