আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

আপন নিউজঃ পটুয়াখালী জেলা ছাত্রদলের আওতাধীন কলাপাড়া উপজেলার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রানা, সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোঃ রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামবির হাওলাদার।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কমিটির নবনিযুক্ত সভাপতি রানা এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা নতুন নেতৃত্বে ছাত্রদলকে সংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার করেছি। এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর বিএনপির সভাপতি জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ আমাদের প্রেরণার উৎস।”

আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন জেলা ছাত্রদল নেতারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!