চাকরির প্র-লো’ভ:নে “টুরিষ্ট ভিসা”জেল খেটে বিদেশ ফেরত কলাপাড়ায় দুই প্র’তা’রক’র বি-রুদ্ধে মা’ম’লা | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
চাকরির প্র-লো’ভ:নে “টুরিষ্ট ভিসা”জেল খেটে বিদেশ ফেরত কলাপাড়ায় দুই প্র’তা’রক’র বি-রুদ্ধে মা’ম’লা

চাকরির প্র-লো’ভ:নে “টুরিষ্ট ভিসা”জেল খেটে বিদেশ ফেরত কলাপাড়ায় দুই প্র’তা’রক’র বি-রুদ্ধে মা’ম’লা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

বিদেশে গিয়ে বৈদেশিক মুর্দা অর্জনের স্বপ্ন সকলকেই আকৃষ্ট করে। তবে, প্রতারক চক্রের খপ্পরে পরে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। অনেকে আবার চাকরির ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে বিপাকে পরে জেল খেটে ফেরত আসে। এমনই একটি ঘটনার স্বীকার হয়েছেন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র মকছুদুর হাওলাদার। রাজু আহম্মেদ ও হারুন নামের দুই ব্যক্তি ৪ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে তাকে সৌদিতে চাকরির ভিসা দিয়ে পাঠানোর কথা বলে ট্যুরিস্ট ভিসায় পাঠায়। ওখানে কয়েকমাস লুকিয়ে থেকে পুলিশের হাতে ধরা পরলে জেল খেটে দেশে ফেরত আসেন তিনি। দেশে এসে প্রদেয় টাকা ও ন্যায্য বিচারের দাবীতে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন ভূক্তভোগী মকছুদুর হাওলাদার। মামলা নং ৪৩৭/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, আসামী রাজু আহম্মেদ ও হারুন’র সাথে ভ‚ক্তভোগী মকছুদুর হাওলাদারের পূর্ব পরিচিত হিসেবে সুসম্পর্ক ছিলো। আসামী রাজু আহম্মেদ মাদারীপুর জেলার ঝিকরহাটি গ্রামের তোবারক হাওলাদারের ছেলে আর হারুন ঢাকার হাজারীবাগের বাসিন্দা খলিল মিয়া’র ছেলে। তারা উভয়ে ঢাকার চৌধুরি পাড়ায় আবুল হোটেলের সামনে অবস্থিত গোলাম রাব্বি ট্্রাভেল এসেন্সি’র মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠাতো। মকছুদুর হাওলাদারকে সৌদি আরবে ভালো চাকরির ভিসা দিয়ে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানো হয়। এতে সেখানে গিয়ে তিনি বিপাকে পরেন। কয়েকমাস লুকিয়ে থেকে সেখানে জেল হাজত খেটে দেশে ফিরে আসেন। তার সাথে এরকম প্রতারণার কারন ও প্রদেয় টাকা ফেরত চাইলে উল্টো হুমকী ও ভয়ভীতি দেখায় প্রতারক রাজু ও হারুন। সুষ্ঠু বিচার ও পাওনা টাকা ফেরতের দাবীতে আদালতে মামলা করেন ভ‚ক্তভোগী মকছুদুর হাওলাদার।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মামলার কপি হাতে পেলে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!