কলাপাড়ায় নারীর মৃ’তদে’হ উ’দ্ধা’র’র ঘটনায় স্বামীসহ ৪ জন গ্রে-ফ’তা’র | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় নারীর মৃ’তদে’হ উ’দ্ধা’র’র ঘটনায় স্বামীসহ ৪ জন গ্রে-ফ’তা’র

কলাপাড়ায় নারীর মৃ’তদে’হ উ’দ্ধা’র’র ঘটনায় স্বামীসহ ৪ জন গ্রে-ফ’তা’র

আপন নিউজঃ কলাপাড়া উপজেলায় এক নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) কলাপাড়া থানা পুলিশ একটি অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

ওই দিন সন্ধ্যায় মৃত নারীর মা মোসাঃ রাশিদা বেগম কলাপাড়া থানায় উপস্থিত হয়ে মরদেহের ছবি দেখে তার মেয়ে হালিমা (২৫) হিসেবে সনাক্ত করেন। জানা যায়, নিহত হালিমার বাড়ি বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে। প্রায় দুই বছর পূর্বে তার বিয়ে হয় কলাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অফিস মহল্লার বাসিন্দা মাদকাসক্ত মোঃ রানা (৩২) পিতা সৈয়দ আলী বেপারীর সঙ্গে। বিবাহের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। বুধবার (৭ মে) সকালে কলাপাড়া পৌরসভা রহমতপুর ০৩নং ওয়ার্ড এলাকায় রাজা মিয়ার পরিত্যাক্ত বিল্ডিং এর উত্তর পূর্বে ময়ালাযুক্ত ছোট খালের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) পুলিশ অভিযুক্তদের মধ্যে মোঃ রাসেল বেপারী রানা বেপারী (৩১), শ্রী শুভ হাওলাদার (২৩), মোঃ মাসুম রাঢ়ী (৩২), ও মোঃ জালাল (৪৫) কে গ্রেফতার করেছে।

এদিকে নিহত হালিমার মা মোসাঃ রাশিদা বেগম (৪৫) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামির তালিকায় রয়েছে- মোঃ রাসেল বেপারী রানা বেপারী, শ্রী শুভ হাওলাদার, মোঃ মাসুম রাঢ়ী, মোঃ জালাল ও মোঃ মাসুম হাওলাদার (২৮)। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।

কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, বুধবার উদ্ধার হওয়া নারীর মৃতদেহ সনাক্ত করেছে তার মা এবং তার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে, এই মামলায় চারজনকে গ্রেফতার করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!