সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে।

রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এদিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এর আগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গত দুইদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে।এ অনুষ্ঠানে কলাপাড়া, তালতলী উপজেলার শত শত রাখাইন অংশগ্রহণ করে।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ইন্দ্র বংশ ভিক্ষু উপাধ্যক্ষ বলেন, বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়ে ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!