কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল রাখাইন বৃদ্ধের | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল রাখাইন বৃদ্ধের

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল রাখাইন বৃদ্ধের

আপন নিউজঃ কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে মংএ চান ওরফে ময়চা মাষ্টার (৫৩) নামে এক রাখাইন বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বেতকাটাপাড়া গ্রামের বাসিন্দা ও পরলোকগত অংজু মং তালুকদারের ছেলে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় আদম আলী খালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়চা মাষ্টার আদম আলী খালে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে পানিতে পড়ে যান তিনি। পরে পাশে থাকা লোকজন দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে উপরে উঠান। তখন তিনি নিস্তেজ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু নিশ্চিত হয়।

নিহতের এক আত্মীয় জানান, ময়চা মাষ্টার শান্ত ও নিরিবিলি প্রকৃতির মানুষ ছিলেন। বড়শি দিয়ে মাছ শিকার করা তার একধরনের নেশা ছিলো। তিনি মাঝে মধ্যেই প্রায়ই বড়শি নিয়ে মাছ ধরতে যেতেন। আজও সে নিয়মেই গিয়েছিলেন, কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে এটা কেউ ভাবেনি। এ ঘটনায় রাখাইন সম্প্রদায়ের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!