সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ব্যবসায়ীর বাড়িতে চু-রি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লু-ট

কুয়াকাটায় ব্যবসায়ীর বাড়িতে চু-রি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লু-ট

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতে জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদার জানান, “রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। ভোরে ঘুম থেকে উঠে দেখি সবকিছু এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।”

এলাকাবাসী জানান, সম্প্রতি কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে রাতে পুলিশের টহল বা নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চোরচক্র শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!