কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আম গাছের চারা বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আম গাছের চারা বিতরণ

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আম গাছের চারা বিতরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ‘মান উন্নয়ন’ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করার জন্য শিক্ষার্থীদের উন্নত জাতের ‘আম গাছের’ চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে আমের চারা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন।

কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মান উন্নয়ন পরীক্ষায় প্রথম হয়েছে তাজমিন আক্তার, দ্বিতীয় হয়েছে ফাতেমা এবং তৃতীয় হয়েছে শোভন সরকার। মানবিক শাখায় প্রথম হয়েছে নাসিম অস্কার, দ্বিতীয় হয়েছে মারিয়া আক্তার, তৃতীয় হয়েছে মুন্নী আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম হয়েছে দোলা রায়, দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান, তৃতীয় হয়েছে রত্না আক্তার।

এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুৃমন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হেমায়েত উল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদল উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!