তালতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধ-র্ষ’ণ’র অভিযোগ; ধ-র্ষ’ক গ্রেপ্তার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
তালতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধ-র্ষ’ণ’র অভিযোগ; ধ-র্ষ’ক গ্রেপ্তার

তালতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধ-র্ষ’ণ’র অভিযোগ; ধ-র্ষ’ক গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ জাম পেড়ে দেয়ার কথা বলে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১১) সিদ্দিকুর রহমান হাওলাদার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষক সিদ্দিকুর রহমানকে (৬০) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। ওইদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার বিকেলে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাতলা গ্রামে।

জানাগেছে, উপজেলার করমজাতলা গ্রামের দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রী বুধবার বিকেলে শিশুদের সঙ্গে মাঠে খেলাধুলা করছিল। ওই সময়ে ওই গ্রামের সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত ঘরে ডেকে নেয়। ওই স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। অন্য শিশুটির আমার মেয়েকে খুঁজতে থাকে। পরে পরিত্যাক্ত ঘরে শিশুটিকে ধর্ষণ ধর্ষণ করতে অন্য শিশুরা দেখতে পায়। শিশুদের দেখে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। লোক লজ্জায় এ বিষয়টি ওই শিশু পরিবারের কাউকে জানায়নি। কিন্তু রাতে তার শরীরের প্রচন্ড ব্যথা হয়। ব্যথা সহ্য করতে না পেয়ে বৃহস্পতিবার শিশুটি মায়ের কাছে ঘটনা খুলে বলে দাবী করেন শিশুটির মা। ওইদিন বিকেলে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় ধর্ষক সিদ্দিকুর রহমানকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে পুলিশ ধর্ষক সিদ্দিকুর রহমানকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছেন। ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের স্বীকার শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে।

শিশুটির মা বলেন, আমার মেয়ে একটু সহজ সরল প্রকৃতির মেয়ে। বুধবার বিকেলে প্রতিবেশী শিশুদের সঙ্গে মাঠে খেলছিল। ওই সময় সিদ্দিকুর রহমান হাওলাদার আমার মেয়েকে জাম পেড়ে দেয়ার কথা বলে পাশে একটি পরিত্যাক্ত ঘরে ডেকে নেয়। ওই স্থানে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করেছে। আমার মেয়েকে অন্য শিশুরা না পেয়ে খুঁজতে থাকে। পরে একটি শিশু খুঁজতে গিয়ে আমার মেয়েকে সিদ্দিকুর রহমানকে ধর্ষণ করতে দেখে। পরে ধর্ষক সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সিদ্দিকুর রহমান কঠোর শাস্তি দাবী করছি।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ধর্ষক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল ডাক্তারী পরীক্ষা করানো হবে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ধর্ষক সিদ্দিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!