গলাচিপায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আ/ত্ম/হ/ত্যা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
গলাচিপায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আ/ত্ম/হ/ত্যা

গলাচিপায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আ/ত্ম/হ/ত্যা

সঞ্জিব দাস, গলাচিপাঃ সুদের টাকা পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে গলাচিপার এক বই ব্যবসায়ী আ/ত্মহ/ত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে। পুলিশ গলাচিপা হাসপাতাল রোডে খোকন দাসের মালিকানাধীন খোকন লাইব্রেরি থেকে তার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।

জানা গেছে, গলাচিপা হাসপাতাল রোডের বই ব্যবসায়ী খোকন দাস (৫৫) কয়েক বছর আগে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হালিমা বেগম ও ৭ নম্বর ওয়ার্ডের রেখা বেগমের কাছ থেকে বাড়তি সুদে আনুমানিক দেড় লাখ টাকা নেন। এই টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মঙ্গলবার সকালে খোকনের বাড়িতে ও বইয়ের দোকানে যান হালিমা। এ ঘটনার পর রাত ১১টার দিকে দোকানের ভেতরে খোকনকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ খোকনের হাতের মধ্য থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে দুজন পাওনাদারের নাম লেখা ছিল এবং তারা খোকনকে অতিষ্ঠ করায় আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে মামলা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!