বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
তালতলীতে ভুয়া এতিমখানা দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ!

তালতলীতে ভুয়া এতিমখানা দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ!

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলায় কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি ভুয়া এতিম খানা দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব আলম মোঃ নাশির উদ্দিন এ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এতিমের টাকা আত্মসাৎকারী সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিনের বিরুদ্ধে বিচার দাবী করেছেন।
জানাগেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি ভুয়া এতিমখানা দেখিয়ে ২০১০ সালে আমতলী সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাশির উদ্দিন। ওই এতিমখানার নামে পাঁচজন এতিমের নাম অর্ন্তভুক্ত হয়। প্রতিমাসে এক হাজার টাকা করে পাঁচ জনের নামে মোট পাঁচ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু ওই নামে কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন কোন এতিম খানা নেই। গত ১০ বছর ধরে ওই এতিম খানার নামে প্রায় ছয় লক্ষা টাকা উত্তোলন করেছেন এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিন। এলাকাবাসীর অভিযোগ কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নাশির উদ্দিন ভুয়া এতিম খানা দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন।  ভুয়া এতিম খানা দেখিয়ে টাকা আত্মসাৎকারীর বিচার দাবী করছেন এলাকাবাসী। এ  ঘটনায় এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে।
তালতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে জানাগেছে, কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি এতিম খানা রয়েছে। ওই এতিম খানার নামে পাঁচজন এতিমের নাম অন্তর্ভক্ত আছে। এক হাজার টাকা করে পাঁচজন এতিমের নামে প্রতিমাসে পাঁচ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১০ সাল থেকে ওই এতিম খানার নামের বরাদ্দকৃত টাকা এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাশির উদ্দিন উত্তোলন করে নিয়ে গেছেন। ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম কিস্তির টাকা জুন মাসে উত্তোলন করেছেন তিনি।
শনিবার সরেজমিনে ওই এতিম খানা এলাকায় ঘুরে দেখা গেছে, কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে কোন এতিম খানার অতিত্ব নেই। স্থানীয়রা কেউ ওই নামে এতিম খানা আছে এমন তথ্য জানেন না।
স্থানীয় আবুল হাসেম হাওলাদার, নুর আলম, সাইফুল্লাহ ও রুবেল হোসেন বলেন, এই এলাকার কোন এতিম খানা নেই। এখন শুনছি মাওলানা নাশির উদ্দিন এলাকার নামে ভুয়া এতিম খানা করে টাকা আত্মসাৎ করেছেন। ভুয়া এতিম খানার নামে টাকা আত্মসাৎকারী মাওলানার নাশির উদ্দিনের বিচার দাবী করছি।
স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান, মামুন ফরাজী ও শামিম মিয়া বলেন, এখানে  কোন এতিম খানা নেই। এখন শুনছি গত ১০ বছর পূর্বে একটি এতিম খানা প্রতিষ্ঠা করে নাশির উদ্দিন টাকা  আত্মসাৎ করেছেন। এতিমের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা মাদ্রাসার জমিদাতা চানবরু বিবির  ছেলে মোঃ ইউসুফ আকন বলেন, ১০ বছর পূর্বে মাদ্রাসার নামানুসারে একটি এতিমখানা করা হয়েছে বলে এখন শুনছি। ওই সময় থেকেই পাচ জনের নামে টাকা উত্তোলন করে নাশির উদ্দিন আত্মসাৎ করেছেন। তদন্ত সাপেক্ষে টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।
কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিন ভুয়া এতিম খানার অভিযোগ অস্বীকার করে বলেন,যথা নিয়মে এতিম খানা চলছে। বরাদ্দকৃত টাকা এতিমের পিছনে ব্যয় করা হয়।
তালতলী সমাজসেবা অফিসার মোঃ সফিকুল আলম বলেন, ওই এতিমখানার নামে আমার কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ওই এতিমখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এতিমখানা খুঁজে না পেলে এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিনসহ সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!