বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
জহিরুল ইসলাম ‘কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন

জহিরুল ইসলাম ‘কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন

আপন নিউজ ডেস্কঃ সাহিত্যিক দক্ষতা, সমাজসেবা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম।

বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির পর মোঃ জহিরুল ইসলাম বলেন, “এ সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। আমার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রাপ্তি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।”

এদিকে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট মোঃ শামসুল হক (অবঃ) বলেন, “জহিরুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজকর্মী। তার এই অর্জনে আমরা গর্বিত। এটি আমাদের ইউনিয়নের জন্যও একটি বড় অর্জন।”

পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেটে উল্লেখ করা হয়, “তার সাহিত্যকর্ম, সামাজিক সেবা ও সাংগঠনিক দক্ষতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন। তিনি তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!