তালতলীতে গাছের নি’চে চা-পা পড়ে এইচএসসি পরীক্ষার্থী নি-হ’ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
তালতলীতে গাছের নি’চে চা-পা পড়ে এইচএসসি পরীক্ষার্থী নি-হ’ত

তালতলীতে গাছের নি’চে চা-পা পড়ে এইচএসসি পরীক্ষার্থী নি-হ’ত

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস ওই গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।

জানাগেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস ঘটনাস্থলে নিহত হয়। সুজন ও শাওন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী।

নিহত শরীয়ত বিশ্বাস এ বছর আমতলী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এমন অকাল মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শরীয়ত বিশ্বাসের বাবা আলমগীর বিশ্বাস বলেন, আমার ছেলের ওই স্থানে মৃতু্‌ ছিল তাই ওইখানে গেছেন। আমি আইনী কোন ব্যবস্থায় যাব না।

আমতলী হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র শীল বলেন, হাসপাতালে আনার পুর্বেই শরীয়ত বিশ্বাস মারা গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজালাল বলেন, এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!