ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক পদক্ষেপে বাজেট বরাদ্ধ: কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক পদক্ষেপে বাজেট বরাদ্ধ: কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক পদক্ষেপে বাজেট বরাদ্ধ: কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক পদক্ষেপকে অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বরাদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বালিয়াতলি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বালিয়াতলী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশাসনিক কর্মকর্তা ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

সভাটি ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানেটেরিয়ান এইড (ইকোর) অর্থায়নে কর্ডএইড বাস্তবায়িত স্টেপ প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল সিআরএ ও আরআরএপি থেকে চিহ্নিত প্রকল্পসমূহের মধ্যে ঘূর্ণিঝড় পূর্বাভাসমূলক পদক্ষেপকে অগ্রাধিকার দিয়ে বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্তি।

সভায় কর্ডএইড-স্টেপ প্রকল্পের প্রজেক্ট অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান উপস্থিত থেকে সভার উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বাজেট বরাদ্ধ বিষয়ে গৃহীত মূল সিদ্ধান্তসমূহ: আশ্রয়কেন্দ্রকে নিরাপদ ও মডেল করতে কমিটির সভাপতি ও সদস্য সচিবের জন্য ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণের আয়োজন ১৫টি আশ্রয়কেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করতে জেনারেটর স্থাপন, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্রে খাবার ও পানির জন্য পৃথক ড্রাম/ট্যাংকের ব্যবস্থা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে আগাম প্রচারণার জন্য মাইকিং, প্রান্তিক চাষীদের পুকুর থেকে মাছ বেরিয়ে যাওয়া রোধে নেট স্থাপন, গবাদিপশুর জন্য অস্থায়ী সেড নির্মাণ, আশ্রয়কেন্দ্রের সঙ্গে সংযোগ রক্ষাকারী লিংক রোড সংস্কার ও পাকাকরণ।

এই পদক্ষেপসমূহ বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগের সময় প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও প্রস্তুতি বহুগুণে বাড়বে বলে সভায় মতামত প্রদান করেন সদস্যরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!