গলাচিপায় সু’দি মহাজন ও ঘু’ষচ’ক্র’র বি-রু’দ্ধে তৌহিদী জনতার মা-ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় সু’দি মহাজন ও ঘু’ষচ’ক্র’র বি-রু’দ্ধে তৌহিদী জনতার মা-ন’ব’ব’ন্ধ’ন

গলাচিপায় সু’দি মহাজন ও ঘু’ষচ’ক্র’র বি-রু’দ্ধে তৌহিদী জনতার মা-ন’ব’ব’ন্ধ’ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গলাচিপায় সুদি মহাজনদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ঘুষ ছাড়া সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই দুই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মো. মোস্তফা খান প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্প্রতি সুদের চাপ সহ্য করতে না পেরে আ-ত্মহ’ত্যা করা খোকন দাসের পরিবারের সদস্য সঞ্জীব দাস,গোপাল দাস,চানু দুয়ারি, কমল সরকার,পঙ্কজ গাঙ্গলি,লিটন দাস,মিন্টু দাস,হারুন গাজী ও বেবী রানী দাস। বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকে এই সুদ-চক্রে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, অথচ মহাজনরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সাথে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুষ না দিলে ন্যায্য সেবাও মেলে না। এই ঘুষচক্র সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, অবিলম্বে সুদি মহাজন ও ঘুষখোর কর্মচারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে।

তৌহিদী জনতা ঘোষণা দেন, সুদ ও ঘুষের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!