শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

কলাপাড়ায় অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়ায় অষ্টম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রী (১৩) কে জোড়পূর্বক ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে ওই মাদ্রাসা ছাত্রীর নানী অভিযুক্ত শাহিন (১৯) কে প্রধান আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। অষ্টম শ্রেনীর মাদ্রাসার ছাত্রীর নানী জানান, আমরা দুই জন বাড়িতে না থাকার কারনে নাতনীকে একা রেখে আমি পাশের বাড়িতে গিয়ে ছিলাম। আর ওর নানায় একটি ধর্মীয় আনুষ্ঠানে গিয়েছিল, সন্ধ্যার সময় আমি বাড়িতে এসে দেখি প্রতিবেশী ওছনাদ্দিন ফরাজীর ছেলে শাহিন নাতনীকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। তিনি নাতনীর উপর নির্যাতনের দৃশ্য দেখে ডাকচিৎকার দিলে শাহিন দৌড়ে পালিয়ে যায়। নানী এও জানান, পাশ্ববর্তী আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে তার মেয়ে জামাইর বাড়ি। চাকুরীর সুবাধে বাবা মা এলাকায় না থাকায় নাতনী তার বাসায় থেকে লেখাপড়া করে আসছে। কলাপাড়া থানা ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাহিনকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!