রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নি’হ’ত

আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক বেল্লাল খাঁন (৩০) নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে রবিবার দুপুর পৌনে একটার দিকে। বেল্লালের এমন অকাল মৃত্যুকে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আতাহার খাঁনের ছেলে বেল্লাল খাঁন রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে বাঁধা গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে বেল্লালের শরীর জ্বলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

চাচা সাইদুর রহমান বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার পথে বজ্রপাতে ভাইয়ের ছেলে বেল্লাল খাঁন মারা গেছেন।

আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, বজ্রপাতে নিহত বেল্লাল হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যবস্থা নিবেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!