রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ
কলাপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড কনসার্ন’র জরুরি মানবিক সহায়তা কার্যক্রম

কলাপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড কনসার্ন’র জরুরি মানবিক সহায়তা কার্যক্রম

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। সোমবার (২ জুন) টিয়ার ফান্ড, সিডার ফান্ড এবং ইন্টারঅ্যাক্ট-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়েছে এ জরুরি মানবিক সহায়তা কার্যক্রম।

ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতিটি পরিবার পেয়েছে ২০ কেজি চাল, ২ কেজি দেশি মুসুর ডাল, ১ লিটার তেল, ১টি লবণ এবং ১টি পাটের বস্তা। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাহিদ হাসান, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা জসীম উদ্দীন। সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা। সার্বিক দিকনির্দেশনায় সহায়তা করেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ।

কার্যক্রমে আরও অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং দাতা সংস্থা টিয়ার ফান্ড-এর প্রতিনিধি শুভ্র সোরেন রেগো।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনিটরিং ম্যানেজার জেমস লিটন হালদার, প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূরর্মূ, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাহাম্মুদা এবং মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন ফিল্ড অফিসার ডনি মল্লিকসহ অন্যান্য প্রকল্পকর্মীরা।

স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, প্রশাসনিক সহযোগিতা এবং কমিউনিটি নেতৃত্বের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ জানায়, তারা দুর্যোগকবলিত মানুষের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!