আমতলীতে বজ্রপাতে কৃষক বাবা নি’হ’ত, ছেলে আ’হ’ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
আমতলীতে বজ্রপাতে কৃষক বাবা নি’হ’ত, ছেলে আ’হ’ত

আমতলীতে বজ্রপাতে কৃষক বাবা নি’হ’ত, ছেলে আ’হ’ত

আমতলী প্রতিনিধিঃ গোয়াল ঘরের ছাইনি দিয়ে গিয়ে বজ্রপাতে কৃষক বাবা লোকমান খাঁন নিহত এবং ছেলে ফেরদৌস খাঁন আহত হয়েছে। গুরুতর আহত ছেলেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামে মঙ্গলবার বিকেলে।

জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের লোকমান খাঁন ও তার ছেলে ফেরদৌস খাঁন বাড়ীতে গোয়াল ঘরের ছাউনি দিচ্ছিলেন। ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাত এসে গোয়াল ঘরে পড়ে। এতে কৃষক বাবা লোকমান খাঁন নিহত এবং ছেলে আহত হয়। আহত ছেলেকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

নিহত লোকমান খাঁনের ভাই জাহিদুল ইসলাম বলেন, গোয়াল ঘরে ছাউনি দেয়ার সময় বজ্রপাতে ভাই লোকমান খাঁন নিহত এবং তার ছেলে ফেরদৌস আহত হয়েছে। আহত ফেরদৌস খাঁনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যবস্থা নিবেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, পরিবারের আবেদন করলে আর্থিকভাবে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!