মধ‌্যরাতে নিষেধাজ্ঞা শেষ; সাগরে যেতে প্রস্তুতি সম্পন্ন উপকুলের জেলেদের | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
মধ‌্যরাতে নিষেধাজ্ঞা শেষ; সাগরে যেতে প্রস্তুতি সম্পন্ন উপকুলের জেলেদের

মধ‌্যরাতে নিষেধাজ্ঞা শেষ; সাগরে যেতে প্রস্তুতি সম্পন্ন উপকুলের জেলেদের

আমতলী প্রতিনিধিঃ সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে সব ধরনের মাছ শিকার ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। মাছ শিকারে সাগরে যেতে উপকুলের জেলেদের সকল প্রস্তুতি শেষ করেছে। বুধবার সন্ধ‌্যায়ই তারা ঘাট ছেড়ে সাগরে পাড়ি জমাবেন বলে জানান জেলেরা।

জানাগেছে, সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামদ্রিক মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল প্রকার মৎস‌্য নৌযান কতর্ৃক যে কোন প্রজাতির মৎস‌্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। ইতিমধ‌্যে উপকুলীয় অঞ্চল তালতলীর ৮ হাজার ৭৯৯ জেলে সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা তাদের ট্রলার মেরামত, জাল বুননসহ বাজার সওদা সম্পন্ন করেছে। সন্ধ‌্যা রাতেই তারা উপকুল ছেড়ে চলে যাবে বলে জানান জেলেরা। মধ‌্যরাত শুরু হওয়ার সাথে সাথে তারা সাগরে তাদের নির্ধারিত স্থানে জাল ফেলবে বলে আরো জানান জেলে কাঞ্চন আলী, বারেক ও রাজ্জাক।

বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে শত শত ট্রলার জাল বোঝাই নোঙ্গর করে আছে। ঘাট জেলেদের আনা গোনায় সরগরম হয়ে ওঠেছে। ফকির হাটের মুদি মনোহরী দোকানগুলোতে জেলেরা বাজার সওদা করতে ভীর জমিয়েছেন।

মুদি দোকানদার সফেজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ। জেলেরা সাগরে যেতে বাজার সওদা করছেন। বিক্রি অনেক ভালো।

ফকিরহাট এলাকার বিসমিল্লাহ ট্রলার মাঝি রহিম মিয়া বলেন, সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি নিয়েছি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়া মাত্রই সাগরে মাছ শিকারে যাব।

জেলে নুরসাইদ ও ফোরকান মিয়া বলেন, নিষেধাজ্ঞার কারনে গত ৫৮ দিন সাগরে মাছ শিকার করতে পারিনি। ওই সময়টা পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে কেটেছে। ওই সময়ে বেশ টাকা ঋণ করেছি। এখন ভালো মাছ পাওয়ার আশায় সাগরে যাব। দেখি আল্লাহ ঋণ পরিশোধ করতে দেয় কিনা ?

উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে মো.আলমগীর হাওলাদার ও সবুজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ , সাগরে যেতে প্রস্তুতি নিয়েছি।

সোনাকাটা ইউপি সদস‌্য ফকিরহাট মৎস‌্য সমিতির নেতা টুকু সিকদার বলেন, সাগরে মাছ শিকারে যেতে ৬’শ ট্রলারের জেলেরা সকল প্রস্তুতি নিয়েছে। আশা করি সাগরে জেলেদের জালে ভালো মাছ শিকার হবে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আজ (বুধবার) মধ‌্যরাতেই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। রাত ১২ টার পরে সাগরে জেলেদের মাছ শিকারে কোন বাঁধা নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!