চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

আপন নিউজ ডেস্কঃ প্রগতিশীল, শিক্ষামূলক ও অরাজনৈতিক সংগঠন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট (প্রতিষ্ঠা: ২০১১) এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ জুন সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয় এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ১০ জুন তা অনুমোদন দেন।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, সার্চ কমিটির সদস্য নাদিম মাহমুদ চয়ন জানান, “সকল আগ্রহী প্রার্থীদের সম্ভাব্য সব প্যানেলে যুক্ত করে সার্চ কমিটির ১৫ জন এবং বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জনের পছন্দক্রমের নম্বরের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সুপারিশ করেছেন সার্চ কমিটির আহ্বায়ক জনাব ইয়াকুব খান।”

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি এইচ আহমাদুল্লাহ (ঢাকা বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ), সিনিয়র সহ সভাপতি: নাইমুর রহমান স্বাধীন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), সাধারণ সম্পাদক: মাহবুবা জিন নূরাইন নাঈমা (ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান বিভাগ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুজাহিদুল ইসলাম রাহাত (বরিশাল বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি: মোঃ রায়হান, ইমরান চৌধুরী, রাসেল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জায়েদ তালুকদার, মোঃ ইয়ামিন, মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক: রাহাতুল ইসলাম রাব্বি, মাসুদুর রহমান দিপু, সহ সাংগঠনিক সম্পাদক: সাইদুজ্জামান হাসিব, মোঃ মিজান, প্রচার সম্পাদক: মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: খাইরুল ইসলাম রোমান।

সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংস্কৃতি চর্চা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের গতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!