গলাচিপায় ১৪৪ ধারা জারি করে মাইকিং | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
গলাচিপায় ১৪৪ ধারা জারি করে মাইকিং

গলাচিপায় ১৪৪ ধারা জারি করে মাইকিং

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর রাত ৩টার দিকে যৌথবাহিনী নুরকে উদ্ধার করে গলাচিপায় নিয়ে আসে।

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা পৌর এলাকায় প্রায় একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মাহামুদুল হাসান।প্রজ্ঞাপনে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচির ঘোষণার প্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে। ঘোষণায় আরও বলা হয়, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হলো।

এ সময়ে উল্লিখিত এলাকায় সব সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!