কলাপাড়ায় কি’শো’রী’র মৃ’ত’দে’হ উ’দ্ধা’র; ওড়না দিয়ে গ’লা’য় ফাঁ’স | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় কি’শো’রী’র মৃ’ত’দে’হ উ’দ্ধা’র; ওড়না দিয়ে গ’লা’য় ফাঁ’স

কলাপাড়ায় কি’শো’রী’র মৃ’ত’দে’হ উ’দ্ধা’র; ওড়না দিয়ে গ’লা’য় ফাঁ’স

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে নাফিসা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যার কোনো এক সময় নিজ বসতঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নাফিসার বাবা মোজাম্মেল হক রাজমিস্ত্রির কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সন্তানদের খাওয়ানোর পর পারিবারিক বিষয়ে মেয়ের সঙ্গে বকাঝকা করেন। এরপর বিকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান।

সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন তার মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় চৌকিদার রাত ১০টা ২৫ মিনিটে থানায় খবর দিলে, কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!