রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত

চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের উদ্যোগে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে কর্মরত ইমাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল জামে মসজিদের ৬৮ জন ইমাম এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের আহ্বায়ক আল-আমিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মো. মামুন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, রিয়াজ তালুকদার, শিক্ষক দেলোয়ার হোসেন, মাওলানা মো. মোশারফ হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মো. আল-আমিন, মাওলানা মো. আবু মুসা, শিক্ষক সানজিদা রহমান প্রমুখ।

চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের ২২ দফা বৈশিষ্ট্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের পৃষ্ঠপোষক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. দুলাল হোসেন বাবুল।

অনুষ্ঠানজুড়ে ছিলো কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধে ভরপুর পরিবেশ। এমন আয়োজন ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!