শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দশমিনায় নি’খোঁ’জে’র ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উ’দ্ধা’র

দশমিনায় নি’খোঁ’জে’র ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উ’দ্ধা’র

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মোসাঃ সীমা বেগম নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মোবাইল ফোন কোম্পানির একটি টাওয়ারের চূড়া থেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ-এর যৌথ উদ্ধারকারী দল।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত টাওয়ারটিতে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, সীমা শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে যায়। রাতেই মাইকিং করে তার নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়।

রবিবার বেলা ১১টার দিকে এক অটোরিকশা চালক টাওয়ারের চূড়ায় মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা পল্লী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কিশোরীকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

উদ্ধারকৃত কিশোরীর বাবা মো. জাহাঙ্গীর জানান, তার মেয়ের মানসিক সমস্যা রয়েছে এবং মাঝে মাঝে সে নানা জায়গায় চলে যায়। আগেও একাধিকবার তাকে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও মেয়েটির চাচা ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!