শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কুখ্যাত চো’র পলাশ জনতার হাতে আ’ট’ক: পাঁচ বছরের চু’রি জীবনের অবসান

কলাপাড়ায় কুখ্যাত চো’র পলাশ জনতার হাতে আ’ট’ক: পাঁচ বছরের চু’রি জীবনের অবসান

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় কুখ্যাত চোর পলাশ (২১) জনতার হাতে আটক হয়েছে। শনিবার (১৪ জুন ) রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে তাকে আটক করা হয়। এরপর নীলগঞ্জে তার বাসা সরকারি আবাসনে নিয়ে আসা হয়। এর আগে গত ১৩ জুন গভীর রাতে পলাশ নীলগঞ্জের সলিমপুর বাজার থেকে একটি মটর সাইকেল চুরিকরে মহিপুরে জনৈক ব্যাক্তির কাছে বিক্রি করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেল মালিক গিয়ে গারিটি উদ্ধার করে। এর সূত্র ধরে পলাশকে পাকরাও করার সর্বোচ্চ চেষ্টা করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, পলাশ অন্তত পাঁচ বছর আগ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। সে মুরগী চুরি থেকে শুরুকরে খলিফার বাক্স,মসজিদ ও মন্দীরের দানবাক্স পর্যন্ত বাদ দেয়না। এছাড়াও গত কয়েক মাস আগে সলিমপুরের শাহজাহান (কালেকটর) নামক এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা মুল্যের দুই পেয়ার সাউন্ডবক্স ও মিকচার মেশিন ভাড়া নেয়ার কথা বলে মহিপুরে এক জেলের কাছে বিক্রি করে দেয় যা সে নিজ মুখে স্বীকার করেছে। তাছাড়াও সে বিভিন্ন বাসা বাড়িতে কাজের কথা বলে কিছুদিন অবস্থান করে। তারপর সেই বাসার গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে শটকে পড়ে। ইতিপূর্বে এমন বহু ঘটনা সে ঘটিয়েছে। তাই এলাকাবাসী পলাশ কে পুলিশের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি পলাশের থেকে সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে। পলাশ পটুয়াখালীর বাসিন্দা মো.আনোয়ার হোসেনের পুত্র। সে মায়ের সাথে নীলগঞ্জ আবাসনে বসবাস করত। তবে পলাশ অপরাধ কর্মকান্ডে জড়ানোর পর থেকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন রয়েছে বলে তার মা প্রতিবেদকে জানিয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এলাকাবাসী পলাশকে ধরে পুলিশের কাছে দিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!