ঈদুল আজহায় ভালো ডিউটির স্বীকৃতিস্বরূপ গ্রাম পুলিশদের পুরস্কৃত করলেন ওসি জুয়েল ইসলাম | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
ঈদুল আজহায় ভালো ডিউটির স্বীকৃতিস্বরূপ গ্রাম পুলিশদের পুরস্কৃত করলেন ওসি জুয়েল ইসলাম

ঈদুল আজহায় ভালো ডিউটির স্বীকৃতিস্বরূপ গ্রাম পুলিশদের পুরস্কৃত করলেন ওসি জুয়েল ইসলাম

আপন নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতুলনীয় ভূমিকা রাখায় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশদের বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।

এ বছর ঈদুল আজহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। ওসি জুয়েল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে নিরলসভাবে কাজ করায় কলাপাড়ায় কোনো ধরনের ডাকাতি, দস্যুতা, বড় ধরনের চুরি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হয়নি।

এ প্রসঙ্গে ওসি জুয়েল ইসলাম বলেন, “গ্রাম পুলিশদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার কারণেই আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। পুলিশ এবং গ্রাম পুলিশ একসাথে কাজ করলে অপরাধ দমন ও প্রতিরোধ ব্যবস্থা আরও মজবুত হয়। এতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত গ্রাম পুলিশরা তাদের নিজ নিজ ইউনিয়নে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, যা অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!