বিএনপির অফিস ভা-ঙচু’র করা লোক আমার দলে থাকলে পুলিশে দেবো-নুর | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
বিএনপির অফিস ভা-ঙচু’র করা লোক আমার দলে থাকলে পুলিশে দেবো-নুর

বিএনপির অফিস ভা-ঙচু’র করা লোক আমার দলে থাকলে পুলিশে দেবো-নুর

সঞ্জিব দাস, গলাচিপাঃ বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। অবরুদ্ধ হওয়ার তিনদিন পর বকুলবাড়ীয়া ইউনিয়নের বটতলা বাজারে একই স্থানে পথসভা করেছেন নুর। সোমবার (১৬ জুন) দুপুরে পথসভা করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এসময় গণঅধিকার পরিষদ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করে দেয়ার জন্য জোর দাবি জানায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে নূর ও বকুলবাড়ীয়া ইউনিয়ন  বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের মধ্যে বাহাস হয়। এরইমধ্যে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নুরকে উদ্দেশ্য করে কবিরকে বলতে শোনা যায়, আপনারা এখানে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন আমরাও মানি আমরাও দেখেছি। কিন্তু আপনাদের এখানে যারা লিডারশিপ দেয় তাদের মধ্যে বেশ ত্রুটি আছে। যারা বিএনপির অফিস ভাঙছে তারা ছাত্রলীগ-যুবলীগ হয়ে ২০২৩ সালে আমাদের বিএনপির অফিস ভেঙেছে। এখন তারা আপনার দলে জয়েন করছে।

এ কথার প্রেক্ষিতে উপস্থিত বিএনপির সভাপতিকে নুর বলেন, এর ছবি ও ভিডিও দেবেন, বিএনপির অফিস ভাঙার লোক যদি আমাদের দলে থাকে ভিডিও ছবি দেখে আমরা তাদেরকে বহিষ্কার করবো । জবাবে হুমায়ুন বলেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের নেতৃবৃন্দদেরকে বলে দিবেন তারা যেন অন্য দলে নেতাদেরকে সম্মান দেয়। আপনি একটি দলের নেতা আপনার সম্মান আমাদের কাছে থাকবে। এ সময় হুমায়ুন কবির তার ব্যক্তিগত পুকুর কাটার বিষয় উল্লেখ করে বলেন, ওই সম্পত্তি আমার বাপ দাদার এ সম্পত্তি এওয়াজ বদলের সম্পত্তি। এক একটা ঘটনা এক একটা ঘটনার জন্ম দেয়। একদিন আমাদের দুই পাশের মানুষ নিয়ে মিটিং চলছিলো ওই মিটিং এর মধ্য দিয়ে আপনাদের এক কর্মী মোটরসাইকেল চালিয়ে যায়। একটু একটু করতে করতে বড় কিছুর সৃষ্টি হয়। আপনি আপনার দলকে বলেন আপনার সাথে আমাদের বিরোধ নেই।

বিএনপির অন্য এক সদস্যকে বলতে শোনা যায়, আপনি এখান থেকে যাচ্ছিলেন আমরাই আপনাকে সালাম দিয়েছি এবং আপনাকে অফিসে বসার দাওয়াত দিয়েছি। এখন আসেন অফিসে বসেন। এরপরই অন্য একজনকে বলতে শোনা যায়, আপনি বলেন আওয়ামী লীগের তালিকা আমরা দেবো। এর প্রেক্ষিতে ভিপি নূর বলেন, বিএনপির সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সারাদেশে নেতাকর্মীদের আমাদেরকে এই নির্দেশনা দেয়া আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!