উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর; নিরাপদে আসতে শুরু করেছে জেলেরা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর; নিরাপদে আসতে শুরু করেছে জেলেরা

উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর; নিরাপদে আসতে শুরু করেছে জেলেরা

আপন নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের তীড়ে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে তীরে ফিরে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেক ট্রলার মহিপুর আলীপুর মৎস্য আড়ৎ ঘাটে এসে নেঙ্গর করেছে।

বুধবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ায় হালকা বাতাসের থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে সব কিছুতে নেমে এসেছে স্থবিরতা। এরফলে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ। উপক‚লীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গরবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সকল মাছধরা ট্রলার সমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন।

স্থানীয়রা জানান , ৩/৪ দিন ধরেই থেমে থেমে বৃষ্টির কারণে বাজারে মানুষজন খুবই কম। বৃষ্টি চলতে থাকলে তাদের ভোগান্তির কোন শেষ থাকবে না।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, উপক‚লীয় এলাকা দিয়ে অতিভারী বৃষ্টি এবং বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!