ভারী বৃষ্টিতে আমতলীতে জলাবদ্ধতা; আউশের খেতে বীজ রোপন বন্ধ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
ভারী বৃষ্টিতে আমতলীতে জলাবদ্ধতা; আউশের খেতে বীজ রোপন বন্ধ

ভারী বৃষ্টিতে আমতলীতে জলাবদ্ধতা; আউশের খেতে বীজ রোপন বন্ধ

আমতলী প্রতিনিধিঃ গত তিন দিনের বৃষ্টিতে আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাটগুলো থেকে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে কৃষকরা খেত প্রস্তুত ও বীজ তুলে রাখলেও বীজ রোপন করতে পারছে না। এতে আউশের লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল।

জানাগেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে আমতলী উপজেলায় ৮৯.৫ মিমি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আউশ ধানে খেত তলিয়ে রয়েছে। চাষিরা আউশের খেত প্রস্তুত করে রাখলেও বীজ রোপন করতে পারছে না। ফলে উপজেলার অধিকাংশ আউশের খেত ও বীজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় ৭ হাজার ৫৭১ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। বীজ রোপন করতে বিলম্ব হওয়ায় ওই লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়ন ঘুরে দেখাগেছে, কৃষকরা খেত প্রস্তুত এবং বীজ তুলে রাখলেও রোপন করছে পারছে না। খেত পানিতে তলিয়ে রয়েছে।

হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশের বীজ রোপন করতে পারছি না। বৃষ্টি আরো কয়েক দিন থাকলে তোলা বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ইব্রাহিম বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশ ধানের বীজ রোপন করতে পারছি না।

কুকুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, জমি প্রস্তুত এবং বীজ তুলে রেখেছি কিন্তু রোপন করতে পারছি না। জলকপাটগুলো দিয়ে পযাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় খেত পানিতে তলিয়ে রয়েছে। কবে নাগাত পানি কমবে আল্লাই জানে।

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, খেতে জমে থাকা পানি আউশ ধানের বীজ রোপনে বিলম্ব হচ্ছে। ফলে আউশের লক্ষমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!