ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টায় মহিপুরের পায়রা রেস্তোরাঁয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মোঃ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মেছবাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্লাত হাওলাদার।

শপথ অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৮ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা ও উপজেলা নেতারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!