প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ

আপন নিউজ ডেস্কঃ কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ। সোমবার(২৩ জুন) বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।

উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করছি।

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।

বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবের সুন্নাহ শাপলা কাব আওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!