কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ আ’হ’ত ৪ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ আ’হ’ত ৪

কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ আ’হ’ত ৪

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৫জুন ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় টিয়াখালী ইউনিয়নের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন মহাসড়কে।

জানা গেছে, মোঃ শাহজাহান সিকদার (৬৫) তার নাতি মোঃ রায়হান গাজী (১৬), প্রতিবেশী মোঃ সিদ্দিক মোল্লা (৪৫) এবং অটোচালক মোঃ নাঈম শিকদার (২৫) সহ কলাপাড়া বাজার থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ধানখালীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রজপাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘মায়ের দোয়া’ নামক যাত্রীবাহী বাস (নং: পটুয়াখালী-ব ১১-০০৩৩) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোযাত্রী শাহজাহান সিকদার মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন ও বমি করতে থাকেন। নাতি রায়হান গাজীর কানের উপরে কাটা ও রক্তাক্ত জখম হয়। অপর যাত্রী সিদ্দিক মোল্লার মাথা ও ডান পায়ে আঘাত লাগে এবং চালক নাঈম শিকদারের কপালের ডান পাশে মারাত্মক জখম হয়।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সকাল ১০টা ১০ মিনিটে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকগণ প্রাথমিক চিকিৎসা শেষে শাহজাহান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্য আহতরা বর্তমানে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে কলাপাড়া থানা পুলিশ জব্দ করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!