কলাপাড়ায় টিয়াখালীতে মাছ ধরতে গিয়ে স্লুইসে আটকে যুবকের মৃ-ত্যু | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় টিয়াখালীতে মাছ ধরতে গিয়ে স্লুইসে আটকে যুবকের মৃ-ত্যু

কলাপাড়ায় টিয়াখালীতে মাছ ধরতে গিয়ে স্লুইসে আটকে যুবকের মৃ-ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে স্লুইসগেটে আটকে মো. রাসেল হাওলাদার (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হাওলাদার বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে রাসেলের মাছের ঘেরে অতিরিক্ত পানি জমে যায়। পানি নিষ্কাশন ও মাছ ধরার উদ্দেশ্যে দুপুরে তিনি ঘেরে যান। স্লুইসগেট খুলে পানি ছাড়ার সময় পানির প্রবল স্রোতে তিনি গেটের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে থাকা জালে জড়িয়ে যান। ঘটনাস্থলে তখন কেউ না থাকায় বিষয়টি কেউ টের পায়নি।

পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে স্লুইসগেট থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!